আগামী শনিবার তৃতীয় ধাপে নেত্রকোনার দুর্গাপুর পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থীরা অংশ গ্রহন করেন। আওয়ামী লীগের পরেই বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছে। দলীয় প্রার্থীর পক্ষে কোমড় বেধে মাঠে নেমেছে দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে হুমকি ধমকির অভিযোগ তুলছে বিএনপি।
আগামী ৩০ জানুয়ারী শনিবার তৃতীয় ধাপে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর পৌর সভার নির্বাচন। প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী মো. আলা উদ্দিন নৌকা ও বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন। দুই দলের নেতাকর্মী ও সমর্থকরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা ও মিথ্যে অভিযোগে মামলা করার অভিযোগ তুলেছে বিএনপি। আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. আলা উদ্দিন আলালের পোস্টার ছেড়ার অভিযোগে বিএনপি দলীয় প্রার্থীর বড় ভাই মঞ্জুরুল হক ও ছেলে ইবাদ হাসান পরশসহ ১৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০-৩৫জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগ দলীয় প্রার্থীর ভাই শিবলু বাদী হয়ে এ মামলা করেন। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নেন। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পৌর সভার বিভিন্ন ওয়ার্ড, পাড়া মহল্লায় প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছেন তারা। পৌর সভার বিভিন্ন মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোট প্রার্থণা করছেন। মঙ্গলবার দুপুরে দলীয় নির্বাচনী অফিসে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর নির্বাচনের প্রধান সমন্বয়কারী আলম ভূইয়ার সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হাসান আবু চান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজহারুল হক রিপন, ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। এ ছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবদুল মান্নান হাতপাখা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সামছুল আলম খান কাস্তে প্রতিক নিয়ে পৌর সভার বিভিন্ন এলাকায় দু’চারজন কর্মী সমর্থকসহ নীরবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় বা জেলার নেতারা প্রকাশ্যে অংশ গ্রহন করেন নি।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলম ভূইয়া বলেন, আমাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেয়া হচ্ছে। কর্মী সমর্থকদের নানাভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে। পোষ্টার ছেড়ার অভিযোগে আমাদের প্রার্ধীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা করা হয়। এর পরও আমাদের নেতাকর্মীরা পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে দলীয় র্প্রাীর পক্ষে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থী বিজয়ী হবে বলে আমরা আশাবাদী।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051