1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘বিএনপি-জামাত নেতারা লুকিয়ে লুকিয়ে টিকা নিচ্ছে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১ ৬:৪৮ pm

‘জাতির জনকের কন্যা আমাদের জনদরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করছেন। বিভিন্ন দেশ ও উৎস থেকে প্রায় ২১ কোটি টিকা ক্রয়ের চুক্তি হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি মানুষকেই টিকার আওতায় আনা হবে। সরকারের প্রতিটি পদক্ষেপের সমালোচনাকারী বিএনপি-জামাতিরাও লুকিয়ে টিকা নিচ্ছেন। করোনা মোকাবেলায় সরকার সফল ও সঠিক অবস্থানে রয়েছে।’

গণটিকাদান কার্যক্রম উদ্বোধনকালে ময়মনসিংহের গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আজ শনিবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালীসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল পৌরসভা কার্যালয়ে স্থাপিত টিকাদান কেন্দ্রসহ বিভিন্ন ইউনিয়নের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ