1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি-জামাত দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৭ pm

আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল দেশে এবং বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

শুক্রবার দুপুর ১২ দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন কালে গাইবান্ধা—৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম। সড়কগুলি হলো উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী থেকে কামদিয়া ফাঁসিতলা সড়ক, কামদিয়া ইউনিয়নের লম্বাদিঘী থেকে ঘোড়াঘাট মাঝার পর্যন্ত এবং মহিষমুড়ি থেকে শ্যামপুর সড়ক। সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে বেগুন বাড়ী বাজারে এক আলোচনা সভা কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, জাতীয় সংসদ সদস্যের সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্যা আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক ২নং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক খালিদ আহমেদ চৌধুরী তুহিন, সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুত্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আহসানুল হক সুমন, যুবলীগের নেতা নুরন্নবী নান্নু প্রমুখ।

প্রায় ২ কোটি টাকা ব্যায়ে সড়ক ৩টি পাকাকরণ কাজের বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ