1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি গণমাধ্যমে যতটা গর্জে, রাজপথে ততটা বর্ষে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ২:২৯ pm

বিএনপি একবার নিরাপদ সড়ক, আবার কোটাবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সর্বশেষ ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তা হালে পানি পায়নি বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আষাঢ়ের আকাশের মতো, সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।

আজ সোমবার (২৬ অক্টোবর) নিজের সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির অপরাজনীতিই এদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পথে বড় বাধা-এই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। অথচ এসময়ে কোনও ইস্যু খুঁজে না পেয়ে তারা নন-ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা তারাই এদেশে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা। গণতন্ত্র এক টাকার বাইসাইকেল নয়। এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামো। গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে সরকারের পাশাপাশি বিরোধীদলের গুরুত্বপূর্ণ ভূমিকা ও সবার সহযোগিতা প্রয়োজন।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনও প্রয়োজন নেই। সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।‘ বিএনপি নেতাদের রাজনৈতিক আন্দোলনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে জনগণের মন জয় করার পরামর্শ দেন তিনি।

‘জনস্রোতের উত্তাল ঢেউ রাজপথে উঠবে’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব যা বলেন, তা নিজে বিশ্বাস করতে পারেন কি? ঢেউ তারা টেমস নদীর পাড় থেকে গুলশান অফিসে তুলতে পারেন। কিন্তু পদ্মা – মেঘনা- যমুনার পলিবিধৌত মুজিবের বাংলায় নয়।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বার বার মিথ্যা ও পুরনো অভিযোগ করে চলছে। বলছে সরকার নাকি ভিন্নমত সহ্য করতে পারে না। এসব অভিযোগ ভিত্তিহীন। এদেশে আওয়ামী লীগের মঝেই পরমত সহিষ্ণুতা আছে। আর আছে বলেই বিএনপি অনবরত মিথ্যাচার করতে পারছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতাগ্রহণের প্রথম তিন মাসে ৫০ জন সাংবাদিক আক্রমণের শিকার হয়েছিল। তখন খোদ গণমাধ্যম রিলেটেড সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ এর এক রিপোর্টে তা প্রকাশ হয়েছিল। আসলে বিএনপি নেতারা এখন গণমাধ্যমের প্রতি লোক দেখানো লিপসার্ভিস দিচ্ছে।”

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ