বিএনপি কাঠের চশমা পরে তাই বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তাদের চোখে পড়ে না। এ জন্য বিএনপিকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিটিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
শনিবার দুপুরে এলজিইডি বাস্তবায়নে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন ও মতবিনিমিয় সভায় এ সব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপির আমল আর আওয়ামী লীগের আমল অনেক পার্থক্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল ও সুখী-সমৃদ্ধ। তাই সকলের উচিৎ আওয়ামী লীগ ও নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া।
এ সময় আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান এড. আসম আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন অর-রশিদ, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051