স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ স্বাধীনতার দিবসে র্যালী না করে ২৭ মার্চ করার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২১ মার্চ) বেলা ১ টায় বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল ডিএমপি যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলে এই পরামর্শ দেন।
সাক্ষাৎ শেষে বিএনপির সুর্বণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, আমরা বলেছি, বিএনপির দেশব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচিগুলো অব্যাহত রাখতে চাই। আমরা সুর্বণ জয়ন্তী কর্মসূচি ঘোষণা করেছি অনেক আগেই। কর্মসূচি ঘোষণা করে সেই সমশ পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে তাকে জানিয়েছি।
তিনি আরও বলেন, ২৫,২৬, ২৮ ও ৩০ মার্চের সবগুলো কর্মসূচি পালন করতে চাই। আজও তাদের এ ব্যাপারে সহযোগিতা চেয়েছি। ৩০ মার্চের সমাবেশ ছাড়া অন্যকর্মসূচি পালনে তেমন কোনও অসুবিধা নেই বলে পুলিশের পক্ষ থেকে আনাদের আশ্বস্ত করেছে।
বিএনপির পূর্ব ঘোষিত ৩০ মার্চের বিএনপির সমাবেশ ছিলো সোহরাওয়ার্দী উদ্যানে বলে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, পুলিশ বলছে সেখানে তো এখন বই মেলা চলছে, কিভাবে সমাবেশে করবেন। আমরাও বিষয়টি বোঝতে পেরেছি। তাই আমরা বলছি, ঠিক আছে। দলের ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করবে। পরবর্তী সমাবেশ তারিখ ও স্থান আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিবো সমাবেশ করবো নাকি, সময় পরিবর্তন করবো।
সলাম বলেন, আমাদের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের র্যালীর বিষয়ে ডিএমপির পক্ষে থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তারা বলেছে আপনার তো এর আগে ২৭ মার্চ র্যালী করেছেন। এবারও ২৬ মার্চের পরিবর্তে ২৭ মার্চ র্যালী করলে কোনও অসুবিধা আছে কিনা? আমরা বলেছি কোনও সমস্যা নাই, প্রয়োজনে ২৭ মার্চই র্যালী করবো। তবে, ২৬ মার্চের সাভার স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মাজারে যাওয়াসহ অন্যন্যা কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।
এসম উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051