বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। আজ শনিবার (১০ এপ্রিল) বিকাল ৫টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে বৈঠকে যুক্ত রয়েছেন।
সূত্র জানায়, বৈঠকে যে সব এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- দেশে মহামারী করোনা সংক্রমনের সর্বশেষ পরিস্থিতিও সরকারের ব্যাবস্থাপনা, দূনীতি ও চরম ব্যার্থতা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির ঢাকা সফর নিয়ে পর্য়ালোচনা।
এছাড়াও বাগেরহাট -২ অঅসনের সরকারী দলীয় সংসদ সদস্যের মালিকানাধীন জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে যাতীবাহী লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যু, মামলায় কার্গো জাহাজ এর চালক বা মালিক কারোই নাম উল্লেখ করা হয়ান, দলীয়করনকৃত আইনপ্রনয়নকারী সংস্থার বিতর্কিত ভূমিকার প্রকৃষ্ট প্রমান ও করনীয়।
আলোচনার এজেন্ডার মধ্যে আরোও রয়েছে- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনী প্রচারণায় বিজেপি প্রকাশিত একটি গানের ভিডিওতে বাংলাদেশে এক হিন্দু কিশোরীকে ধর্ষণের ঘটনা, টিভি থেকে নেয়া ছবি, হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের যে ছবি ব্যাবহার করা হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষ। এছাড়াও স্থায়ী কমিটির শূন্যপদগুলো পূরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে ।
তারেক হসমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051