চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।
আজ শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় ভার্চূয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
জানা গেছে, বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন।
বৈঠক সূত্র জানায়, আন্তর্জাতিক অধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনের’ পর্যবেক্ষণ মোতাবক করোনাকালে গত ১৮ মাসে বাংলাদেশের জনগণের তথ্য অধিকারের ক্রমাগত লঙ্ঘন ও সংকোচন ঘটেছে। সংস্থাটি ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া ১৭২ টি মামলার রেকর্ড করেছে এমন তথ্যের ভিত্তিতে করনীয় নির্ধারনে বিএনপির সিনিয়র নেতাদেরও মতামত নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এছাড়াও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনা পর্যবেক্ষন করা হবে বৈঠকে। পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিতব্য দলের জাতীয় নির্বাহী কমিটির মতবিনিময় সভার সারসংক্ষেপ উপস্থাপন করে আগামীর করনীয় নির্ধারনে মতবিনিময় হবে বৈঠকে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051