চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণ-আন্দোলনের নতুন কর্মসূচির বিষয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যদের সঙ্গে গণ অধিকার পরিষদের (নুর নেতৃত্বাধীন) নেতাদের বৈঠক হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে রাত ৮টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
গণ-অধিকার পরিষদের প্রতিনিধিদলে ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজীব, ফাতেমা তাসনিম, সহ-সভাপতি নাজমুস সাকিব, মীর মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল ও মাজেদুর রহমান।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051