আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে যায়।
বিএনপির রাজনীতিকে কচ্ছপের সঙ্গে তুলনা করে তিনি বলেন, তারা একবার মাথা বের করে পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়।
রবিবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সরকার বিভিন্ন মামলার রায়ে আদালতকে ব্যবহার করছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে; উচ্চ ও নিম্ন আদালতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
ওবায়দুল কাদেরের দাবি, আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই সরকার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে না। বরং বিএনপিই দ্বিচারিতার আশ্রয় নেয় আইন-আদালতকে ঘিরে। তারা মামলায় জিতলে বলে বিচার বিভাগ স্বাধীন আর হারলে বলে সরকার হস্তক্ষেপ করেছে।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দাবি করে তিনি বলেন, বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত ও বাধাগ্রস্ত করতে এবং গণতন্ত্রকে সংকটে ফেলতে চেয়েছিল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল বলেই সমগ্র বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে।
সরকার দেশকে বিএনপি-শূন্য করতে চায়- এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এই অভিযোগ অবান্তর। সরকার বিএনপিকে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় দেখতে চায়। দেশের জনগণও চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক।
সেতুমন্ত্রী আরও বলেন, একদলীয় কোনো চর্চা সরকারের কাজে ও মনস্তত্ত্বে নেই। সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051