1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ৫:৪৮ pm

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে তাকে দেখতে হাপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সাঙ্গেও মহাসচিব কথা বলেন।

এ সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেশ আালী মামুন, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সাথে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। অসুস্থ সিনিয়র যুগ্ম মহাসচিবের অবস্থা মহাসচিব টেলিফোনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর সাবেক মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা, এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘উনার হার্ট অ্যাটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে। বিকালে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বৈঠকে বসবে।

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি প্রোগ্রাম শেষে তিনি অসুস্থতা বোধ করেন।

পরে তাকে জাতীয় প্রেসক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি সেখানে ডাক্তার ডা. আ প ম সোহরাবুজ্জামানের অধীনে সিসিইউতে চিকিৎসাধীন।

ভিন্নবার্তা/এসআর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ