
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না। এখন যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাও থাকবে না।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলুম-নির্যাতন করে কেউ টিকে থাকতে পারে না, যার জলজ্যান্ত উদাহরণ আওয়ামী লীগ, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। যারা ছাত্রদের, বিএনপির নেতাকর্মীদের ও আলেমদের হত্যা করেছে তাদের জায়গা আর বাংলার মাটিতে হবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের বিদায় হলেও তাদের দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।
বিএনপির প্রচার সম্পাদক বলেন, স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় জেলে গিয়েছিলেন আমার বড় ভাই আব্দুস সালাম পিন্টু। তিনি আমার হাতে ভূঞাপুরের লোকদের রেখে গিয়েছিলেন। আমি নেতাকর্মীদের সংগঠিত করে রেখেছিলাম। কতটুকু পেরেছি জানি না। আজ এ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এ এলাকার দায়িত্ব বড় ভাইয়ের হাতে তুলে দিলাম।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051