বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর ও বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051