বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ বৈঠক হবে বলে জানিয়েছেন দলটির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি জানান, ১৪ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হবে। ১৫ তারিখ যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ১৬ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক হবে।
বিকাল সাড়ে ৩টা থেকে গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
তিনি আরও জানান, সাধারণত বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির বৈঠক বড় কোনো জায়গায় একসঙ্গে হয়। কিন্তু আমরা এ রকম স্থান না পাওয়ায় গুলশান কার্যালয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, সর্বশেষ খালেদা জিয়ার কারাগারে যাওয়ার আগে ২০১৮ সালে ৩ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হয়েছিল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051