
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টার।
এক অভিনন্দন বার্তায় এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন এবং সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) নির্বাচনে সাফল্যের জন্য বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদেরও অভিনন্দন জানান।
তারা বলেন, এই বিজয় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রের লড়াইয়ে তারেক রহমানের নেতৃত্বের প্রতিফলন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছে।
এসজেএফ নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা জোরদার করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনে কাজ করবে।
এছাড়া, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা কাঠামোর আওতায় আঞ্চলিক সহযোগিতা জোরদার, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বার্তায় নতুন সরকারের সাফল্য এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, দায়িত্বশীল সাংবাদিকতা ও আঞ্চলিক সংলাপ জোরদারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এসজেএফ বাংলাদেশ