আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কর্মসূচি মানেই জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। তিনি বলেন, সভা-সমাবেশ সবার সাংবিধানিক অধিকার। কিন্তু, বিএনপি কর্মসূচির নামে সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, সমাবেশের অনুমতি না দিলে বিএনপি সরকারকে অগণতান্ত্রিক বলে, আর অনুমতি দিলে বিশৃঙ্খলা ও সহিংসতা চালায়। আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।
এ ছাড়া সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা দেওয়ার অভিযোগ সত্য নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘সভা-সমাবেশ সবার সাংবিধানিক অধিকার। বিএনপির কর্মসূচি মানেই জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। আমরা বিএনপিকে সতর্ক করে বলতে চাই—কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস সৃষ্টি কিংবা জনভোগান্তি সৃষ্টি করলে বাংলাদেশ আওয়ামী লীগ বসে থাকবে না, জনগণকে নিয়ে প্রতিহত করবে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051