ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের দলীয় কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় বিএনপি'র দুই সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি' যে কর্মসূচি ঘোষণা করেছে তাতে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে আমন্ত্রণ পত্র গ্রহণ করেন। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত প্রচার প্রকাশনা কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051