বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ অসুস্থতাবোধ করলে গতকাল বুধবার রাতে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।
শায়রুল বলেন, ‘গতকাল বুধবার নজরুল ইসলাম খান অসুস্থ বোধ করেন। পরে তা আরও বাড়লে রাতে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ভর্তির পরামর্শ দিলে তাঁকে ভর্তি করানো হয়।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051