কুমিল্লার লাকসাম উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী সড়কের কালিয়াচো এলাকায় ঘটনাটি ঘটে।
লাকসাম হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জসীমউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। তিন যাত্রী আহত হয়েছেন। বিআরটিসি বাসটি কুমিল্লামুখী ছিল। আহতরা শঙ্কমুক্ত রয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051