1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিআরটিসির দোতলা বাসের চাপায় কিশোর নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ২:৫১ pm

রাজধানীর মহাখালীতে রাস্তা পারাপারের সময় বিআরটিসির দোতলা বাসের চাপায় মো. রনি (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রনির গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন। তার বাবা অলিউল্লা দিনমজুরের কাজ করেন।

নিহতের প্রতিবেশী নার্গিস আক্তার জানান, রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত হয় রনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিআরটিসি বাসটিকে জব্দ করে নেওয়া হয়েছে থানায়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ