ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় আহত ৫৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৬ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জুমার নামাজের পর হেফাজতের নেতাকর্মীরা মোদিবিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসলে পুলিশ হেফাজতের কর্মীদের বের করে দিতে মসজিদের উত্তর গেট ফাঁকা করে দেয়। তবে দক্ষিণ গেট থেকে যুবলীগ কর্মীরা ওইদিকে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের ওপর হামলা করে।
সেসময় মসজিদের মধ্যে অনেক সাধারণ মুসল্লিও আটকা পড়েন। তারা সংঘর্ষের কারণে বের হতে পারেননি। লাঠি ও গুলির আঘাতে আহতদের মসজিদের ফ্লোরে শুইয়ে রাখা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051