নেত্রকোনা পূর্বধলা উপজেলার হিরন্নপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলীর (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তার বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
খোরশেদ আলী ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের জিরাখালী গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, খোরশেদ আলী বুধবার রাত ৮টার পর থেকেই নিখোঁজ ছিলেন। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজি করে পরদিন বৃহস্পতিবার বাড়ির পাশে খালের পানিতে মৃতদেহ ভাসতে দেখা যায়। পরিবারে লোকজনের ধারণা তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যান।
কিছুদিন পূর্বেও তিনি হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার মাধ্যমে ভালো হয়েছিলেন। বৃহস্পতিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051