তাইওয়ান প্রণালীতে যখন ১৮টি চীনা বিমানের মহড়া চলছিল, তখন তার জবাবে বেশ কয়েকটি জঙ্গি বিমান উড়িয়েছে তাইওয়ান। এসব বিমান তাইওয়ান প্রণালীর স্পর্শকাতর মধ্যরেখা অতিক্রম করেছে। তাইপেতে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার আলোচনার প্রেক্ষাপটে এই মহড়ার আয়োজন করেছে চীন।
যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার নিন্দা জানিয়ে যুদ্ধ মহড়ার ঘোষণা দেয় চীন। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন।
তিন দিনের সফরে বৃহস্পতিবার তাইপেতে পা রাখেন মার্কিন অর্থনীতি বিষয়ক আন্ডারসেক্রেটারি কেইথ ক্রাচ। গত চার দশকের মধ্যে তাইওয়ান সফরে আসা সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা হলেন তিনি।
তবে এ ঘটনার প্রয়োজনীয় জবাব দেয়া হবে বলে জানিয়েছে চীন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রেসিডেন্ট লি টেং-হুইয়ের স্মরণানুষ্ঠানে অংশ নিতে তাইওয়ানে গেছেন ক্রাচ। লিকে তাওয়ানের গণতন্ত্রের জনক বলে আখ্যায়িত করা হয়।
এরপর শুক্রবারেই ১৮টি চীনা বিমান তাইওয়ান প্রণালীর মিডলাইনের ওপর দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয়।
টুইটারে ইংরেজি ভাষার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ১৮ সেপ্টেম্বরে দুটি এইচ-৬, আটটি জে-১৬, চারটি জে-১০ এবং চারটি জে-১১ জঙ্গি বিমান তাইওয়ান প্রণালীর মিডলাইন পার হয়ে তাইওয়ানের দক্ষিণপশ্চিমের এডিআইজেড (এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন)-এ প্রবেশ করেছে।
এই চীনা জঙ্গিবিমানগুলো যে পথ দিয়ে উড়ে গেছে তার একটি মানচিত্র দেখিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয়। সেগুলোর তাইওয়ানপ্রণালী মিডলাইন পেরোনোরও প্রমাণ দিয়েছে তারা। সাধারণত কোনও পক্ষেরই জঙ্গি বিমান এই মিডলাইন পেরোয় না। কিন্তু এবার তাইওয়ানের ভাষ্যমতে, চীন সেখানে একগাদা জঙ্গি বিমান উড়িয়েছে।
তাইওয়ানের লিবার্টি টাইমস নিউজপেপার বলেছে, চীনের জঙ্গিবিমানগুলোকে দূরে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়ে তাইওয়ানের জঙ্গিবিমানগুলো শুক্রবার সকালে ৪ ঘন্টা ধরে ১৭ বার আকাশে চক্কর দিয়েছে। তাছাড়া তাইওয়ানের পূর্ব উপকূলের হুয়ালিয়েন বিমান ঘাঁটিতে এফ-১৬ জঙ্গিবিমানে ক্ষেপণাস্ত্র ভরার একটি ছবিও ছাপিয়েছে পত্রিকাটি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051