করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার।
গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে স্নিগ্ধার। বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেন রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।
হিমেন রিছিল জানান, গত শনিবার (১২ সেপ্টেম্বর) ইউএনও স্নিগ্ধার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ। নমুনা প্রদানের পর থেকেই তিনি তাঁর সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন। গতকাল সন্ধ্যায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051