সাতক্ষীরা-আশাশুনি সড়কের কালেরডাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের ছেলে ময়েজ হোসেন (২২) এবং খুলনার রায়ের মহল এলাকার নাফিজউদ্দীনের ছেলে মহিন হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শী কালেরডাঙ্গা গ্রামের রহিমা বেগম জানান, ওই দুই মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সাতক্ষীরা অভিমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051