মাদারীপুরের শিবচর উপজেলায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁচামারা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হেসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাইভেটকারটি বাংলাবাজার ফেরি ঘাটের দিকে যাচ্ছিল। ভাঙ্গার দিকে যাওয়ার সময় দ্রতগামী বাসটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুজন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে শিবচর পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051