1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১০:৪১ pm
@‰ü³ŒY–@‚ª‰ÂŒˆA¬—§‚µ‚½ŽQ‰@–{‰ï‹c‚P‚U“úŒß‘O

কানাডার ম্যানিটোবা প্রদেশে বাস ও ট্রাকের সংঘর্ষের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এএফপি।

এক টুইট বার্তায় স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, কার্বেরি শহরের কাছে হওয়া দুর্ঘটনাস্থলে কর্মকর্তারা কাজ করছেন। ম্যানিটোবার পুলিশ কর্মকর্তা রব হিল সাংবাদিকদের বলেন, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। ট্রানস-কানাডা হাইওয়ের মোড়ে একটি ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানায়, কিছু ত্রিপল দিয়ে মরদেহ ঢেকে রাখা হয়েছে। দুর্ঘটনার পর খাদে পড়া বাসটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনাস্থলের কাছে অবস্থিত একটি রেস্টুরেন্টের কর্মী নির্মেশ ভাদেরা জানান, অসংখ্য অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে।

এছাড়া উদ্ধারের জন্য দুটি হেলিকপ্টারও ছিল। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইট বার্তায় তিনি বলেন, ম্যানিটোবার কারবেরি থেকে যে খবর এসেছে, তা দুঃখজনক। এ খবরে আমার হৃদয় ভেঙে গেছে। দুর্ঘটনার পর হাইওয়ে বন্ধ করে দ্রেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে ২০১৮ সালে কানাডার সাসকাচোয়ান প্রদেশে একটি ট্রাকের সঙ্গে আইস হকি খেলোয়াড়বাহী বাসের সংঘর্ষের কমপক্ষে ১৫ জন নিহত হন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ