
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চর এলাকায় হবিগঞ্জগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস ও ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ