ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বিজিবি সদস্য সেলিম রেজা (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় কামরুজ্জামান নামের আরও এক বিজিবি সদস্য আহত হয়েছেন। বুধবার (১৯ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের করটিয়া ইউনিয়নের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা পাবনার চাটমোহর এলাকার মোজাহের মোল্লার ছেলে। আহত কামরুজ্জামান একই এলাকার আবু সাঈদের ছেলে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. নবীন জানান, বিকেলে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও মো. কামরুজ্জামান নামের দুইজন মোটর সাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। তারা করটিয়া ইউনিয়নের করাতিপাড়া নামকস্থানে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন। আহত কামরুজ্জামানের অবস্থাও আশঙ্কাজনক।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051