পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত এনামুল হোসেন (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
এছাড়া অ্যাম্বুলেন্সের চালক এবং এক যাত্রীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল নেওয়া হয়েছে।
তাদেরও শারীরিক অবস্থা ভালো না।
বুধবার (১৬ জুন) বিকেলে পাকশি হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বেলা পৌনে ১১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা পাবনা চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মারা যাওয়া অ্যাম্বুলেন্স যাত্রী পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইব্রাহিম হোসেনের ছেলে।
আহত দুইজন হলেন- ওই অ্যাম্বুলেন্সের চালক পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর বাজার এলাকার আব্দুস সালামের ছেলে আসিফ হোসেন (৩০) একই এলাকার রবিউল হোসেনের ছেলে রাকিবুল হোসেন (২৮)।
পাকশি হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। দুপুরে রাজশাহী যাওয়ার পথে নাটোরে অ্যাম্বুলেন্স চালকের পাশে বসে থাকা যাত্রী মারা যান। বাকি দুইজনকে রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি ও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051