সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর পেয়ারাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের আব্দুর রশিদ মোড়ল (৬০) ও মো. জিল্লুর রহমান মোড়ল (৫৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তিন মোটরসাইকেল আরোহী খুলনার চুকনগর থেকে তালার জাতপুরের দিকে আসছিলেন। এসময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে পাইকগাছা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051