নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূর মোহাম্মদ (৩২) নামে চৌমুহনী কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকায় নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দার টেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।
নূর মোহাম্মদের বন্ধু মো. সারোয়ার হোসেন বলেন, নূর মোহাম্মদ খুব সাধারণ ছিলেন। তিনি নোয়াখালী কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সন্ধ্যার দিকে নূর মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রা পথে মোটরসাইকেলটি গাবুয়া নামক এলাকায় পৌঁছালে জননী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051