নীলফামারীর ডোমারে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। বুধবার দুপুরে ডোমার-নীলফামারী সড়কের কারেঙ্গাতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা বোড়াগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন বোড়াগাড়ি ইউনিয়নের নওদাবশ এলাকার মফিজ উদ্দিনের ছেলে ফারুখ হোসেন(৪৫) ও ডোমার শহরের ছোট রাউতা এলাকার নজরুল ইসলামের ছেলে বকুল উদ্দিন(৪০)।
আহতদের মধ্যে ফারুক বোড়াগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বকুলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ব-১১-৮৬৮৭ যাত্রীবাহি বাসটি ডোমারে যাচ্ছিলো। একই সময়ে বিপরিত দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন দুই আরোহী। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আহত হন তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর ডোমার অফিসের টীম লিডার জয়নুল আবেদীন জানান, তাৎক্ষনিক ভাবে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় পরবর্তিতে একজনকে রংপুরে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত যাত্রীবাহী বাস প্রত্যাশা পরিবহণকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051