ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় বাসের ধাক্কায় স্বামী, স্ত্রী ও সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও সেনা কল্যাণের চট্টগ্রাম শাখার কর্মকর্তা আবু তাহের (৫৯) ও তার স্ত্রী সালমা আক্তার (৪৮), সিএনজি অটোরিকশা চালক মনা মিয়া (৩০)। তাদের সবার বাড়ি ছাগলনাইয়ার লাঙ্গলমোড়া গ্রামে।
ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, তার ভাই ও ভাইয়ের স্ত্রী চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে নিজকুঞ্জরা এলাকায় অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় বিপরীতমুখী বাসের চাপায় তারা মারা যান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051