কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈশকোচের ধাক্কায় শহীদ মিয়া (২৮) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন দুই অটোযাত্রী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ভাই-ভাই মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
শহীদ মিয়া নাগেশ্বরীর নার্সারী পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোচালক শহীদ মিয়া রায়গঞ্জ থেকে নাগেশ্বরী যাওয়ার পথে ভাই-ভাই মোড়ে পৌঁছলে ভূরুঙ্গামারী থেকে আসা কুড়িগ্রামগামী একটি নৈশকোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক শহীদ মিয়াসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক শহীদকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051