ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় আবু সাঈদ (২৪) ও আবু বক্কর (৩৫) নামে দুই চালক নিহত এবং দুই হেলপার আহত হয়েছেন। নিহতরা হলেন শেরপুর উপজেলার কুসুম্বী বাগড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) ও একই গ্রামের হবিবর রহমান হবির ছেলে আবু বক্কর (৩৫)। নিহত দুজনই পেশায় ড্রাম ট্রাকচালক। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার মীর্জাপুর আমতালা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, রিজভী পরিবহনের একটি বাস ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মীর্জাপুর আমতলা নামক স্থানে পৌঁছালে মহাসড়কের কাজে ট্রাক থেকে বালু আনলোড করে ট্রাকের পেছনে দাঁড়িয়ে বালু নামানোর স্লিপ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। অপেক্ষাকৃত ট্রাককে রিজভী পরিবহনের বাসটি ধাক্কা দেয়। এতে দুই বালুর ট্রাকের মধ্যে চাপা পড়ে দুই ড্রাম ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া অপর দুজন গুরুতর আহত হন।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও আহত জাকির হোসেন (২৬) ও সৈকত হোসেনকে (২২) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051