রাজবাড়ীতে বালুর চাতাল থেকে ট্রাকে বালু ওঠানোর সময় স্তূপ ভেঙে নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালুর চাতালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক ও ১০ চাকার ট্রাক চালক। তাৎক্ষণিকভাবে বেকু চালক ও ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালু বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে বালুর চাতালের ওপর থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তূপের ওপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ১০ চাকার ট্রাক চালক নিহত হন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুর চাতালে কাজ করার সময় বালু চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে বলা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051