চ্যাম্পিয়নস লিগে উঠতে পারেনি জাভি হার্নান্দেজের দল। বায়ার্নের কাছে ৩-০ গোলে হেরে গেছে তারা। এই গ্রুপের অন্য ম্যাচে দিনোমা কিয়েভকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে বেনফিকা।
বার্সেলোনা এই নিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে চতুর্থবারের মতো ছিটকে পড়ল।
কাতালান ক্লাবটির গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার সর্বশেষ ঘটনাটি ২০০০-২০০১ মৌসুমের। সেবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বেসিকতাসকে ৫-০ গোলে হারালেও শেষ ষোলোতে ওঠা হয়নি তাদের। তাদের পেছনে ফেলে সেবার শেষ ষোলোতে উঠেছিল এসি মিলান ও লিডস ইউনাইটেড। আর বার্সেলোনার সর্বশেষ ইউরোপা লিগে খেলার ঘটনা ২০০৩-০৪ মৌসুমে।
ফুটবল বিশ্বে দুই দশকের মধ্যে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সবচেয়ে বাজে অবস্থার কারণ বিশ্লেষণ চলছে। সেই কারণ বিশ্লেষণের শুরুটা হয়েছে ম্যাচ শেষে দুই দলের কোচ-খেলোয়াড়দের দিয়েই। বার্সেলোনার এমন অবস্থার কারণ সম্পর্কে বায়ার্নের ফরোয়ার্ড টমাস মুলারের বক্তব্য মানসিক দিক থেকে শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার জন্য প্রস্তুত না বার্সার খেলোয়াড়রা।
ম্যাচ শেষে জার্মান ফরোয়ার্ড মুলার বলেন, আমার মনে হয়, বার্সেলোনার মানসিক সামর্থ্যের সমস্য আছে। ট্যাকটিক্যালি আর টেকনিক্যালি দলটির খেলোয়াড়েরা অসাধারণ। কিন্তু তাদের শীর্ষ পর্যায়ের ফুটবলে লড়াইয়ের তেজই নেই।
শুধু মুলার না, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খোদ বার্সেলোনার কোচ জাভিও একই রকম কথা বলেন। তিনি বাস্তবতা মেনে নেওয়ার কথা বলেন।
একটা সময় রোনালদিনিও, লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্দ পিকে নিয়ে বার্সেলোনা অসাধারণ একটি দল ছিল। রোনালদিনিও চলে যাওয়ার পর বার্সার খেলার ছন্দে পতন ঘটতে দেননি মেসি-জাভি-ইনিয়েস্তারা।
দুর্দান্ত এই দল এক দশকের বেশি সময় স্পেন ও ইউরোপের ফুটবলে অসাধারণ ফুটবল উপহার দিয়ে গেছে। ১৯৯৮ থেকে ২০১৫ সাল—বার্সায় ১৭ বছরের ক্যারিয়ারে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ জাভি জিতেছেন ২৫টি শিরোপা।
স্বপ্নের সেই বার্সা দলের দুঃসময়ে হাল ধরেছেন জাভি। কিন্তু এই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে হতাশ তিনি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051