সাবেক সভাপতি বার্তামেউয়ের অপকর্ম, মেসির বার্সা ছাড়ার নাটক, সুয়ারেসকে ক্লাব ছাড়তে বাধ্য করা, লা লিগা হাতছাড়া এবং নতুন কোচের প্রতি অনাস্থা মিলিয়ে কাতালান ক্লাবটির গত মৌসুম খুব বাজে কেটেছে। নতুন কোচ রোনাল্ড কোম্যান বেজায় চাপে আছেন। তিনি হয়তো ভাবতেও পারেননি বার্তামেউকে এভাবে পদত্যাগে বাধ্য হতে হবে। নতুন সভাপতি হুয়ান লাপোর্তা এখনও কোম্যানের বিষয়ে সিদ্ধান্ত নেননি। মৌসুমের পারফরম্যান্স মূল্যায়নের পর হবে তার চাকরি নিয়ে সিদ্ধান্ত।
স্প্যানিশ মিডিয়া কিছুদিন ধরে দাবি করছে যে, কোম্যানের চাকরি চলে যাচ্ছে। এই ডাচ কোচের ভাগ্য নিয়ে লাপোর্তা বলেন, 'ফুটবল বা খেলায় কোনো বাঁকবদলের মৌসুম নেই। প্রতিটি মৌসুমেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কোচকে বলেছি, মৌসুমটি আমাদের কেমন কেটেছে, তা আমরা মূল্যায়ন করব এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করব। পেশাদার হিসেবে আপনাকে সম্মান করি। মৌসুম শেষে আমরা বসব এবং ভবিষ্যতে কী হবে, সে সিদ্ধান্ত নেব।'
গত মৌসুমে শিরোপাহীন ছিল বার্সেলোনা। যা ক্লাবটির এক যুগের ইতিহাসে প্রথম। এরপরই কোম্যানকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পেয়েই তিনি বুড়োদের ছেঁটে ফেলার পদক্ষেপ নেন। তার প্রথম টার্গেট হন লুইস সুয়ারেস। এই উরুগুয়ের তারকা স্ট্রাইকার বদলি বেঞ্চে বসে হলেও বার্সায় থাকতে চেয়েছিলেন। কিন্তু তাকে ক্লাব ছাড়তে বাধ্য করা হয়। যাতে ভীষণ চটে যান মেসি। তারপর থেকে মেসির সঙ্গে কোম্যানের সম্পর্ক শীতল। আর চাকরি পাওয়ার পর শুধুমাত্র কোপা দেল রে শিরোপা জেতাতে পেরেছেন কোম্যান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051