1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বার্লিনে দূতাবাসের বাইরে থেকে রুশ কূটনীতিকের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ১২:০৯ pm

বার্লিনে রাশিয়ার দূতাবাসের বাইরে থেকে দেশটির এক কূটনীতিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার একথা জানানো হয়।

এ ব্যাপারে প্রথম প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন স্পিজেলের প্রতিবেদনে বলা হয়, দূতাবাস কমপ্লেক্স থেকে পড়ে এ ব্যক্তির মৃত্যু ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গত ১৯ অক্টোবর ফুটপাত থেকে তার লাশ উদ্ধার করে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ঘটনাটি মন্ত্রণালয়কে জানানো হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে স্পিজেলের খবরে এ মৃত্যুকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করা হয়। নৈতিক কারণে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। ৩৫ বছর বয়সী রাশিয়ার এ কূটনীতিক দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি ছিলেন।

ওই ম্যাগাজিনের খবরে আরো বলা হয়, জার্মান কর্তৃপক্ষের ধারণা তিনি রাশিয়ার গুপ্তচর বিভাগ এফএসবি’র একজন এজেন্টও ছিলেন।

সূত্র : এএফপি

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ