জার্মানির একটি হাসপাতাল থেকে বুধবার সন্ধ্যায় চারজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ঘটনার পরপরই বুধবার সন্ধ্যার রাজধানী বার্লিনের নিকটস্থ ওবেরলিন ক্লিনিকে পৌঁছায় স্থানীয় পুলিশ। এক মুখপাত্র জানান, সহিংসতার কারণেই এসব মৃত্যু হয়েছে। আর এর পেছনে ৫১ বছর বয়সী ওই নারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
বার্লিনের সীমান্তবর্তী পটসড্যাম শহরে অবস্থিত ওবেরলিন ক্লিনিক মূলত একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল এবং সেখানে ১৬০টি শয্যা ও ৩০০ জন স্বাস্থ্যকর্মী আছেন।
এ ঘটনায় মৃতরা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন কিনা, তা এখন অবধি জানা যায়নি। এমনকি কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সে ব্যাপারেও কোনো উদ্দেশ্য খুঁজে পায়নি পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051