আয়মূলক কর্মকান্ডের সাথে যুক্ত নারী ও কন্যা শিশুদের ব্যবসা উন্নয়নে উদ্যোক্তাদের মধ্যে ইনপুর্ট সাপোর্ট দেয়া হয়েছে। বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে বুধবার বারহাট্রা উপজেলা বিএনপিএস হলরুমে বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলার বারহাট্রা উপজেলার,কর্মসংস্থান ব্যাংক কর্মকর্তা,মৎস কর্মকর্তা ,যুব উন্নয়ন কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা,সাংবাদিক ও উদ্যোক্তা সদস্যদের অংশগ্রহণে বারহাট্রা প্রেসক্লাব সম্পাদক ফেরদৌস আহম্মদ বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,বারহাট্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মাজারুল ইসলাম।
আয়মূলক কর্মকান্ডের সাথে যুক্ত নারী ও কন্যা শিশুদের ব্যবসা উন্নয়নে উদ্যোক্তাদের বিষয়ে এ সময় সূচনা বক্তব্য রাখেন,বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্রা কেন্দ্রের প্রোগ্রাম প্রকল্প সমন্বকারী সঞ্চিতা মল্লিক।
বিএনপিএস প্রোগ্রাম অফিসার আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,কর্মসংস্থান ব্যাংক বারহাট্রা শাখা ব্যবস্থাপক রাজিব নন্দী,সমাজসেবা কর্মকর্তা লিটন চন্দ্র সূত্রধর, মৎস উন্নয়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন প্রমূখ।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের সাথে আয়মূলক কর্মকান্ডের সাথে যুক্ত নেত্রকোনা সদর বারহাট্রা ও মোহনগঞ্জ তিন উপজেলার নারী ও কন্যা শিশুদের ব্যবসা উন্নয়নে উদ্যোক্তাদের মধ্যে তাদের জীবন সংগ্রামের কথা তুলে ধরে বক্তব্য রাখেন,কল্পনা রানী,মমতা, বিলকিছ আক্তার,পপি আক্তার ও রীনা বিশ্বশর্মা।
সভা শেষে নেত্রকোনা সদর বারহাট্রা ও মোহনগঞ্জ তিন উপজেলার ১০ জন নারী ও কন্যা শিশুদের মাঝে এককালীন ২৫ হাজার টাকার সমপরিমান প্রতিজনকে সহযোগিতা হিসেবে বিভিন্ন রকম কাপড়,মুরগীর খাবার,মাছের খাবার,গাভী কেনার নগদ র্থ ,সাবান,গুড়া সাবান,সোয়াবিন তেল,আটা, বিস্কুট,মশুর ডাল,চকলেটসহ মনোহারী সামগ্রী বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051