সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, "শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম নানামুখী উদ্যোগের মাধ্যমে কৃষি ব্যবস্থার সূচনা করেন। আজ জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে ধারাবাহিকভাবে কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছেন।"
আজ রবিবার সকালে নেত্রকোনার বারহাট্টায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় নির্মিত ১ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র কাম উপজেলা কৃষি অফিস এর শুভ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা কৃষি সম্প্র প্রশিক্ষন অফিসার শাহজাহান সিরাজ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক দীপক ধর গুপ্ত, জেলা আওয়ামীলীগের সদস্য দিপায়ন সরকার দ্বীপ সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051