1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বারহাট্রায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৭২ নেতাকর্মী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০০ pm

নেত্রকোনার বারহাট্রায় বিএনপিতে যোগ দিলেন আওয়ামীলীগের ৭২ নেতাকর্মী।

উপজেলার আসমা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বকুল মিয়ার নেতৃত্বে যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন নেত্রকোনা-বারহাট্রা আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

এর আগে উপজেলার আসমা ইউনিয়নের মনাষ মাদ্রাসায় রবিবার রাতে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভা অনুষ্ঠিত হয়।

আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত শুনেন এবং নির্বাচিত হলে সমাধানের ব্যবস্থা করবেন বলে তাদের আসস্থ্য করেন।

স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এছাড়া পথসভায় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস মনিরুজ্জামান দুদু,খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আব্দুর রহিম রুহী,নেত্রকোনা শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটির সভাপতি বাবু অজিত কুমার সাহা রায়,নেত্রকোনা রামকৃষ্ণ মিশন আশ্রম কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক পরিমল চন্দ্র সরকার, বারহাট্রা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সতেন্দ্র পাল,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ