
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনার বারহাট্রা উপজেলার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আসমা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ও গ্রামে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত প্রতিটি পথসভায় উপস্থিত ছিলেন,নেত্রকোনা- বারহাট্রা আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় উপস্থিত এলাকার নারী পুরুষের কাছে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত শুনেন এবং নির্বাচিত হলে সমাধানের ব্যবস্থা করবেন বলে তাদের আসস্থ্য করেন।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এছাড়া পথসভায় আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস মনিরুজ্জামান দুদু,খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আব্দুর রহিম রুহী,নেত্রকোনা শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটির সভাপতি বাবু অজিত কুমার সাহা রায়,নেত্রকোনা রামকৃষ্ণ মিশন আশ্রম কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক পরিমল চন্দ্র সরকার, বারহাট্রা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সতেন্দ্র পাল,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।