নেত্রকোনার বারহাট্টায় ইউপি নির্বাচনকে ঘিরে চা স্টল থেকে শুরু করে সর্বত্রই এখন আলোচনা ও সমালোচনা ঝড়। বিভিন্ন অনলাইন, প্রিন্ট মিডিয়া ও পত্র পত্রিকাতেও চলছে এর ব্যাপক প্রচার-প্রচারণা। কে হবে নৌকার কান্ডারী? স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন অনুযায়ী চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে প্রার্থীকে নির্বাচন করতে হবে। রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাদের নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। তারই আলোকে মোঃ ছায়েদুর রহমান খোকন বারহাট্টা উপজেলার ৪নং আসমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হয়ে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে রাত-দিন কঠোর পরিশ্রম করে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। আসমা ইউনিয়নে চলছে তার কর্মীদের ব্যাপক প্রচার- প্রচারণা। ছাত্র জীবন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, পরোপকারী, একজন সৎ মানুষ। তিনি গুমুরিয়া রহমত উল্লাহ ক্বওমী মাদরাসা ও এতিমখানার সভাপতি এবং গুমুরিয়া রহমত উল্লাহ জামে মসজিদের সভাপতি।
তিনি নব্বইয়ের গণআন্দোলন থেকে শুরু করে ২০০১ সালের জোট সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বারহাট্টার রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করেন। ছাত্র রাজনীতি করতে গিয়ে তিনি বিভিন্ন সময় হামলা ও মামলাসহ হয়রানির শিকার হয়েছেন। বলা যায় তিনি একজন ত্যাগী, বঞ্চিত ও অবহেলিত হিসেবেই উপজেলায় পরিচিত। তিনি ৪নং আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামের সন্তান। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং আসমা ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী। রাজনৈতিক জীবনে তিনি ৪নং আসমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেজর এন্ড হাছকিং অটোরাইসমিল এর বারহাট্টা উপজেলার সাধারণ সম্পাদক। ডেইরী এসোসিয়েশন বারহাট্টা উপজেলা শাখার সভাপতি।
মোঃ ছায়েদুর রহমান খোকনের সঙ্গে কথা বললে তিনি জানান, আমাকে যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৪নং আসমা ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন দেন এবং ইউনিয়নবাসী যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আমার ইউনিয়নবাসীর সকলের সুবিধার্থে রাস্তা- ঘাট, ব্রীজ কালভার্ট, মসজিদ মন্দিরসহ সকল প্রকার উন্নয়নমুলক কাজ করে যাব ইনশাল্লাহ।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051