দাতা সংস্থা মিজারিওর জার্মানী এর আর্থিক সহায়তায় বিগত বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে জেলার বারহাট্রায় ও মোহনগঞ্জে ক্ষতিগ্রস্থ কিছু উপকারভোগীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) পরিচালিত ‘আওয়াম’ প্রকল্পের দাতা সংস্থা মিজারিওর জার্মানী এর আর্থিক সহায়তায় নেত্রকোনা জেলার বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলার ৫৭২৫ জন নির্বাচিত উপকারভোগীর মাঝে এ ত্রাণ বিতরণ করা হয় । বুধবার বারহাট্টা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলাম উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় প্রত্যেক উপকারভোগীকে ০৩কেজি চাল, ০১কেজি ডাল, ০১ কেজি আলু, ১টি সাবান ও ৮ প্যাকেট করে খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051