
নেত্রকোনা প্রতিনিধি: দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্রায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চ্যুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান,সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে প্রত্যেক শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবেও এ সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। এ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এ সময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু,পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এবং উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051