1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বারভিডার সদস্যদের জন্য মোংলা বন্দরে অফিস দেওয়ার অনুরোধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ৯:৩১ pm

মোংলা বন্দরে বারভিডার জন্য একটি অফিস, বারভিডা সদস্যদের জন্য বন্দরে প্রবেশ পাশ ইস্যুসহ কয়েকটি বিষয়ে বন্দর চেয়ারম্যানের সহায়তা চেয়েছেন বারভিডা নেতৃবৃন্দ। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বারভিডার অনুরোধগুলো অত্যন্ত ইতিবাচকভাবে নেন ও যতদ্রুত সম্ভব এগুলি বাস্তবায়নের আশ্বাস দেন।

সোমবার বারভিডার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বারভিডা নেতৃবৃন্দ গত রবিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন এর সঙ্গে বন্দরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। বারভিডা নেতৃবৃন্দ বন্দর চেয়ারম্যানকে বন্দরে প্রদত্ত সবধরনের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। গাড়ি আমদানি কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার মাধ্যমে মোংলা বন্দরের কার্যক্রম আরও উন্নত ও সমৃদ্ধ করার বিষয়ে তারা মত দেন।

বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বারভিডা প্রতিনিধিদলে এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট), জয়েন্ট ট্রেজারার জনাব মোঃ সাইফুল আলম, কালচারাল সেক্রেটারি বেনজির আহমেদ এবং কার্যনির্বাহী পরিষদ সদস্য আবু হোসেন ভুইয়া (রানু), সৈয়দ জগলুল হোসেন, মোঃ জিয়াউল ইসলাম, আহসানুর রহমান আরজু, মোঃ মাহবুবার রহমান ও মোহাম্মদ মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ইয়াসমিন আফসানা, সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, পরিচালক, (ট্রাফিক) মোস্তফা কামাল প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য যে, মোংলা বন্দর প্রতিষ্ঠার প্রায় ৬০ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় রিকন্ডিশন্ড মোটরযান আমদানিকারকরা ২০০৯ সাল থেকে মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে বন্দরটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হয়েছেন; এ বন্দরটি বর্তমানে সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। বারভিডাকে এজন্য বর্তমান সরকার স্বীকৃতিও দিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এমএম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ