জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জাহিনুল ইসলাম।
শনিবার (২২ এপ্রিল) বেলা ১০টা ৪৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় প্রথম, সকাল ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয় ও সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের প্রথম জামাতে পরিবেশ শীতল ও রোদের উত্তাপ থেকে স্বস্তি পেতে বিশেষ দোয়া করা হয়।
ঈদের জামাতে অংশ নিতে সকাল ৬টার আগে থেকেই জাতীয় মসজিদে ঈদের জামাত আদায়ে ভিড় করতে থাকেন মুসল্লিরা। সকাল সাড়ে ৬টায় মসজিদের ভিতরে মুসল্লি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই পুলিশ তল্লাশি করেন।
অন্যদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা, বিশ্বশান্তি, পারস্পরিক ভ্রাতৃত্ব ও উন্নত আখলাক গড়া, আল্লাহর কাছে নিজেদের রাগকে বশ, নাফরমানিকে ঘৃণা, ভালোবাসা ছড়িয়ে বিশ্ব মুসলিম ভাতৃত্ব গড়ার বিশেষ আর্জি জানানো হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051